• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে

বিবর্তন ডেস্ক
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

আগামী ১৫ সেপ্টেম্বর হতে সারাদেশে এসএসসি দাখিল ও এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল)  পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এ কথা  বলেন।
তিনি বলেন, চলতি বছরের  ১৯ জুন এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট বিভাগসহ ময়মনসিংহ  অঞ্চল ও  উত্তরাঞ্চলের কিছু জেলাতে বন্যার কারণে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
তিনি আরো বলেন, ভবিষ্যতে প্রাকৃতিক দূর্যোগে দেশের কোন অঞ্চল  আক্রান্ত হলে কেবল সে অঞ্চলের পরীক্ষা স্থগিত হবে। অন্যান্য বোর্ড বা অঞ্চলের পরীক্ষা চলমান থাকবে।
এবার বৈশ্বিক অতিমারির কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে এবং পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ পরীক্ষা সকাল ১০ টার পরিবর্তে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
চলতি বছরে নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ( ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী অংশ নেবে। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, দাখিল  পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন অংশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category