• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর শহরের ঢাকা কাচ্চি ঘর, জোসনা বেকার এন্ড কনফেকশনারী ও আল বারাকা লাইভ বেকারিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। লাইসেন্স না থাকা, খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশেন খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট  মেশানোর দায়ে এ জরিমানা করা হয়।

রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ও নিরাপদ খাদ্য অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ও রিয়াজ মাহমুদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ঢাকা কাচ্চি ঘরের স্বত্বাধিকারী সালাম হাওলাদার কে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট মেশানোর দায়ে ৩০ হাজার টাকা, জোসনা বেকারি এন্ড কনফেকশনারীর মালিক মিলন হোসেনকে খাবার সংরক্ষণে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশেনের দায়ে ৩০হাজার টাকা এবং আল বারাকা লাইভ বেকারি যৌথ স্বত্বাধিকারী সাব্বির হোসেন ও রুবেল হোসেন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, স্যানিটারি অফিসার তরিকুল ইসলাম, রিয়াজ মাহমুদ এবং জেলা ক্যাবের সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category