• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

‘বোমা হোসেন’। যার নাম শুনলেই কেঁপে উঠতেন ব্যবসায়ী ও এলাকাবাসী। মেহেরপুরের গাংনীর অলিগলিতে যেখানে-সেখানে বিষ্ফোরিত হতো বোমা ও পড়ে থাকত রহস্যময় বোমা সদৃশ বস্তু, আর তার নেপথ্যে ছিলেন এই একজন মানুষ দাবি পুলিশের। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা হোসেন আলী ওরফে পিচ্চি হোসেন ওরফে বোমা হোসেন অবশেষে ধরা পড়লেন কুমিল্লার নাঙ্গলকোটে।

নিজ এলাকা থেকে বহুদূরে লুকিয়েও রেহাই পাননি তথ্যপ্রযুক্তির নজরদারি থেকে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতারের পরই যেন খুলে যায় রহস্যের জট। জিজ্ঞাসাবাদে মুখ খোলেন হোসেন নিজেই। আর তার দেখানো পথ ধরে শুক্রবার রাত ২টায় পুলিশ হানা দেয় তার নিজের বাড়ি গাংনী উপজেলার পৌরসভাধীন পুর্ব মালসাদ গ্রামে। সেখান থেকে উদ্ধার হয় আরও দুটি বোমা সদৃশ বস্তু- যেন নিজের ঘরেই লুকিয়ে রেখেছিলেন আতঙ্কের রসদ!

শুধু বোমা কাণ্ডই নয়, পিচ্চি হোসেন ও বোমা হোসেন- এর ফাইলে জমা আছে আরও ভারী অভিযোগ- দুটি হত্যা মামলাসহ সাতটি জিআর ওয়ারেন্ট! সে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবসায়ির কাছ থেকে চাদা দাবী করতো। সে দাবী পরিশোধে অপারগতা প্রকাশ করলে তার বাড়িতে বোমা হামলা করা হতো কিংবা বোমা রেখে আসতো।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, এখানেই থামছে না অভিযান- এবার লক্ষ্য তার বাহিনীর সহযোগীদের খুঁজে বের করা। প্রশ্ন থেকে যাচ্ছে, এই চক্রের জাল কতদূর বিস্তৃত?

মোঃ হোসেন আলী ওরফে পিচ্চি হোসে ওরফে বোমা হোসেন (৫০) গাংনীর পূর্ব মালসাদহ গ্রামের ওহিল উদ্দীনের ছেলে। স্থানীয় সুত্র জানায় হোসেন প্রায় ৮ বছর আগে এলাকা ত্যাগ করে বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category