টগরী খাতুন উপজেলার দৌলতখালী মাদ্রাসা পাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানায়, গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার সময় বাড়ি থেকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নিজের চিকিৎসা নিতে বের হয়ে নিখোঁজ হয় টগরী। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আমার কন্যা সন্তানের কোন সন্ধান পাওয়া যায়নি ।
এই ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ টগরী সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৮৬২৮২৪০০৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, টগরী নিখোঁজের ব্যাপারে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার সন্ধানের জন্য।