• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৮ জুন, ২০২৬
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন। সোমবার (৮ জুন) দুপুরে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেন। নবাগত উপাচার্যকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন।

যোগদান করেই তিনি সদ্য সাবেক উপাচার্য এবং কর্মকর্তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের অগ্রগতির খোঁজ খবর নেন। পরে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সদ্য সাবেক উপাচার্য যেখান থেকে তার কাজ শেষ করেছেন আমি সেখান থেকেই কাজ শুরু করবো। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চালু করার বিষয়ে মেহেরপুরের সকল মানুষের সহযোগিতা পেলে আমি আমার সর্বোচ্চ মেধা, শ্রম ও জ্ঞানের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়টিকে আগামী শিক্ষাবর্ষে নুতন শিক্ষার্থী ভর্তি, জায়গা সিলেকশনসহ সকল প্রকার কার্যক্রম চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবো।

উল্লেখ্য: মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ড. মোঃ তোজাম্মেল হোসেনকে নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারী সাধারণ শাখার ৩৭.০০.০০০০.০৭৯.১১.৩০১.২৩-২৭১ সম্বর স্মারকে প্রজ্ঞাপন জারি করে।

ড. মোঃ তোজাম্মেল হোসেন এ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. ইয়াকুব হোসেন। নবাগত উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শাহি উদ্দীন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এসএম রফিকুল আলম বকুল, মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহানউদ্দীন মনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category