• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের! আদালতে মামলা, তদন্তের নির্দেশ গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৮ জুন, ২০২৬
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন। সোমবার (৮ জুন) দুপুরে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেন। নবাগত উপাচার্যকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন।

যোগদান করেই তিনি সদ্য সাবেক উপাচার্য এবং কর্মকর্তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের অগ্রগতির খোঁজ খবর নেন। পরে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সদ্য সাবেক উপাচার্য যেখান থেকে তার কাজ শেষ করেছেন আমি সেখান থেকেই কাজ শুরু করবো। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চালু করার বিষয়ে মেহেরপুরের সকল মানুষের সহযোগিতা পেলে আমি আমার সর্বোচ্চ মেধা, শ্রম ও জ্ঞানের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়টিকে আগামী শিক্ষাবর্ষে নুতন শিক্ষার্থী ভর্তি, জায়গা সিলেকশনসহ সকল প্রকার কার্যক্রম চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবো।

ড. মোঃ তোজাম্মেল হোসেন এ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. ইয়াকুব হোসেন। নবাগত উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শাহি উদ্দীন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এসএম রফিকুল আলম বকুল, মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহানউদ্দীন মনা।

উল্লেখ্য: মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ড. মোঃ তোজাম্মেল হোসেনকে নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারী সাধারণ শাখার ৩৭.০০.০০০০.০৭৯.১১.৩০১.২৩-২৭১ সম্বর স্মারকে প্রজ্ঞাপন জারি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category