• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

চীনের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিবর্তন ডেস্ক
Update : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
চীনের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড
চীনের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশা শহরের একটি ৪২ তলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন কোম্পানি চায়না টেলিকমের ভবনটির ২০০ মিটারেরও বেশি উচ্চতাসম্পন্ন। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করেছে।জানা গেছে, ঘটনাস্থলে ৩৬টি ফায়ার ট্রাক এবং ২৮০জন দমকলকর্মী ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনার প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভবনের মধ্য দিয়ে কমলা রঙের আগুণে ছেয়ে গেছে। কালো ধোঁয়া আকাশে উড়ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হুনান প্রদেশের রাজধানী চাংশায় জনসংখ্যা প্রায় এক কোটি মানুষ বাস করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category