• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভূমিধসে ভারতে ২৭ জনের মৃত্যু

বিবর্তন ডেস্ক
Update : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
ভূমিধসে ভারতে ২৭ জনের মৃত্যু
ভূমিধসে ভারতে ২৭ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভূমিধসের ফলে মৃতের সংখ্যা রোববার (২৩ জুলাই) ২৭ জনে পৌঁছেছে, অন্তত ৫০ জন এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দল প্রবল বৃষ্টিতে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বৃষ্টির কারণে বৃহস্পতিবার রায়গড় জেলার একটি গ্রামে ভূমিধসের সূত্রপাত হয়, মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে একটি পাহাড়ী ও বনভূমিতে এ ভূমিধসের ঘটনা ঘটে।

জরুরি দলগুলো মাটি ও ধ্বংসস্তুপের নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধারে খনন কাজ চালিয়ে যাচ্ছে।

রায়গড়ের কর্মকর্তা যোগেশ মাসে রোববার এএফপিকে বলেছেন, ‘আমরা এখনও পর্যন্ত ২৭টি মৃতদেহ গণনা করেছি এবং প্রায় ৫০ থেকে ৬০ জন এখনও নিখোঁজ রয়েছে, তবে ঘটনাস্থলে উদ্ধার কাজের জন্য একাধিক চ্যালেঞ্জ রয়েছে।’

মাসে বলেন, দুর্গম গ্রামটি নিকটতম রাস্তা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ছিল।

তিনি বলেন, ‘কোন ভারী যন্ত্রপাতি এই সাইটে পৌঁছাতে পারে না, আমাদের কাছে কেবল ছোট মেশিন রয়েছে এবং বেশিরভাগ কাজ ম্যানুয়ালি করতে হয়। এই অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাত পুরো অপারেশনটিকে আরও চ্যালেঞ্জিং করে তুলছে’।

শীর্ষ জেলা কর্মকর্তা বলেছেন, চলমান উদ্ধারের চতুর্থ দিনে জীবিতদের খুঁজে পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী নন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে বেশ কয়েকটি পরিবার সম্পূণরুপে নিশ্চিহ্ন হয়ে গেছে। সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category