• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তি উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
গাংনীতে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তি উদ্ধার
গাংনীতে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তি উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী নিশিপুর মাঠ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তিকে (৩৫) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বামন্দী ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম জানান, সকালে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। তবে কি কারনে এবং কারা তাকে এভাবে ফেলে রেখেছিল তার রহস্য খুঁজতে মাঠে নেমেছে পুলিশ।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মাসুদুর রহমান জানান, অচেতন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চেতনা নাশক কোন কিছু প্রয়োগের ফলে সে অজ্ঞান হয়ে আছে বলে ধারণা করছেন তিনি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, অচেতন ব্যক্তির বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে তার জ্ঞান ফিরলে সব রহস্যের জট খুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category