• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

লন্ডনের বিভিন্ন স্থানে আগুন, ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে

বিবর্তন ডেস্ক
Update : বুধবার, ২০ জুলাই, ২০২২

লন্ডনে প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

রেকর্ড ভাঙার সাথে সাথে গরমের মধ্যে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়েছে।

বেশ কয়েকটি এলাকাজুড়ে দাউ দাউ করে জ্বলে উঠেছে আগুন। জ্বলেপুড়ে ছারখার হচ্ছে ঘরবাড়ি।

বুধবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তাপমাত্রার এমন ঊর্ধ্বগতির কারণে লন্ডন থেকে পূর্ব এবং পশ্চিম উপকূলমুখী সব রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।

বিদ্যুৎ কোম্পানিগুলো ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়েছে। নগরীর কেন্দ্রস্থলে সাধারণ সময়ে যেখানে মানুষের ভিড়, ব্যস্ততা দেখা যায়, সেই জায়গা এখন অনেকটাই নিরিবিলি।

রেল নেটওয়ার্কের টুইট করা বেশ কয়েকটি ছবিতে জায়গায় জায়গায় রেললাইন বাঁকা হয়ে যেতে দেখা গেছে।

লন্ডনের পূর্বের ওয়েনিংটন গ্রামে দাউ দাউ করে জ্বলা আগুনের শিখায় পুড়ছে ঘরবাড়ি। কাছের একটি শুস্ক মাঠ পেরিয়ে আগুন অগ্রসর হচ্ছে ঐতিহাসিক একটি চার্চের দিকে।

লন্ডন ফায়ার ব্রিগড ‘পরিস্থিতি গুরুতর’ বলে ঘোষণা দিয়েছে এবং লোকজনকে আগুন জ্বালিয়ে বারবিকিউ না খাওয়ার পরামর্শ দিয়েছে।

কারণ, যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আগুনের ছোট একটি স্ফুলিঙ্গও বড় ধরনের আগুনের সূত্রপাত করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category