মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে দুর্ণীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, অভিযান পরিচালনাকালে সাম্প্রতিক সময়ের ঔষুধ সরবরাহের টেন্ডার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবার সরবরাহসহ বিভিন্ন বিষয়ে কোন অনিয়ম আছে কিনা তা পরিদর্শন করেন। এছাড়াও টেন্ডার সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করেন। এবং নথিপত্র সংগ্রহ করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুদুর রহমান জানান, হয়তো কোন অভিযোগের ভিত্তিতেই হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় হাসপাতালের বিভিন্ন বিষয়ে যাচাই-বাছাই করেছেন।
দুর্ণীতি দমন কমিশনের সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, হাসপাতালের টেন্ডার প্রক্রিয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়েছি। বিভিন্ন নথিপত্রও সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচায়-বাছাই করে কোন অসংগতি পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।