• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা মেহেরপুর সীমান্তে মালিকবিহীন ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার গাংনীতে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থক ইউপি সদস্য হাসান আলি গ্রেফতার গাংনীতে গভীর রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন- সকালে উধাও

কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ
কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেরপুরের নাজমুল হাসান সোহাগ। তিনি বর্তমানে জেলা নবীন দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার ও দপ্তর সম্পাদক মো. হাফিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে তাঁকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নাজমুল হাসান সোহাগ দীর্ঘদিন ধরে মেহেরপুরের স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ছিল বলে জানিয়েছেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় নাজমুল হাসান সোহাগ বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় দুঃসময়ের নানা অভিজ্ঞতা অর্জন করেছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।

তিনি আরও বলেন, আগামী দিনেও গণতান্ত্রিক সরকারের সব কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জাতীয় পর্যায়ে মেহেরপুরের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category