• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২

কুষ্টিয়ায় ভাঙাড়ি বিক্রির জন্য আনা একটি বস্তা থেকে ককটেল সদৃশ বোমা পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সুমন (৪০) ও রুহুল আমিন (৪০) নামে দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে সুমন ওরফে টোকাই সুমন এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সুমন একটি বস্তায় করে ভাঙাড়ি বিক্রির জন্য রুহুল আমিনের দোকানে যান। পরে বস্তাভর্তি ভাঙাড়ি লোহার স্কেল মেশিনে ওজন করা হয়। ওজন শেষে বস্তাটি উঁচু করে ভাঙাড়ি নিচে ঢেলে দেওয়ার সময় এর ভেতর থেকে লাল টেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু মাটিতে পড়ে। মুহূর্তেই বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে ভাঙাড়ি ব্যবসায়ী রুহুল আমিন ও সুমন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category