• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৩২, আহত দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৩২, আহত দেড় শতাধিক
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৩২, আহত দেড় শতাধিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের পুলিশ লাইন্স মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক। স্থানীয় সময় সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে বিস্ফোরণ ঘটে।

পুলিশ কর্মকর্তা সিকান্দার খান সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যে মসজিদে বিস্ফোরণটি ঘটেছে যেখানে অনেক মুসল্লি জোহরের নামাজের জন্য জড়ো হয়েছিলেন। লেডি রিডিং হাসপাতালের (এলআরসি) মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ, সেনা এবং বোম্ব ডিসপোজাল ইউনিট ছুটে এসেছে।

শক্তিশালী বিস্ফোরণে ভবনের একাংশ ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন চাপা পড়েছে বলে জানা গেছে। যারা নামাজের জন্য দাঁড়িয়েছিলেন তাদেরই কয়েকজন চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। হতাহত বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন। এটি কোনও বোমা অথবা আত্মঘাতী হামলা কিনা জানা যায়নি। কোনও গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category