• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে আম সংগ্রহের দিন নির্ধারণ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১২ মে, ২০২৪
মেহেরপুরে আম সংগ্রহের দিন নির্ধারণ
মেহেরপুরে আম সংগ্রহের দিন নির্ধারণ

মেহেরপুরে আম সংগ্রহের নির্ধারিত দিন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার (১২ মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম ব্যবসায়ীদের সাথে সভা করে এ দিন ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদারের সভাপতিতে কৃষি বিভাগের কর্মকর্তগণ উপস্থিত ছিলেন। জেলার বাগান মালিক ও আম ব্যবসায়ীদের সাথে আম সংগ্রহের দিন সম্পর্কে আলোচনা করা হয়।
আলোচনায় ব্যবসায়ীরা আমের বিভিন্ন জাতের বর্তমান অবস্থা সম্পর্কে জানান। অতিরিক্ত গরমে এবার আম একটু পূর্বেই পরিপক্ক হবে বলে জানান ব্যবসায়ীরা।
আম ব্যবসায়ী শাহিনুল ইসলাম বলেন, মেহেরপুরের আম সারাদেশে বিখ্যাত হওয়ায় এখানে বিভিন্ন অঞ্চল থেকে আমের বেপারীরা ভিড় জমায়। সঠিকভাবে আম ভাঙ্গার জন্য প্রশাসনের সহযোগিতা দরকার।
বিশিষ্ট বাগান ব্যবসায়ী গোলাম রসুল বলেন, মেহেরপুরে অপরিপক্ক আম সংগ্রহ করা হয় না বললেই চলে। ব্যবসায়ী ও বাগান মালিকদের হয়রানি বন্ধের দাবি জানান তিনি।
সকলের পরামর্শে স্থানীয়ভাবে আম সংগ্রহের দিন কিছুটা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আটি আম সংগ্রহের দিন নির্ধারণ করা হয় ১৮মে থেকে, হিমসাগর ৩০মে, ল্যাংড়া ১২ জুন, আমরুপালি ২২ জুন, বাড়ি আম-৪ এর তারিখ নির্ধারণ করা হয় ২৪ জুন থেকে।
এসময় কৃষি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত দিন ঘোষণা করা হলেও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরিদর্শন সাপেক্ষে আম সংগ্রহের জন্য পরামর্শ প্রদান করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে আমে ক্ষতিকর ক্যামিকেল মেশানোর বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেন।
আর প্রতিবারের মতোই এবারও সারাদেশে আম সরবরাহ করে মেহেরপুর সুখ্যাতি অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া।
সবাই অপরিপক্ক আম বাজারজাত করণের বিষয়ে করা হুঁশিয়ার প্রদান করে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category