• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

রাজধানীতে তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

বিবর্তন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

রাজধানীর কামারপাড়া ও শাহআলী মার্কেটে অভিযান চালিয়ে আনুমানিক তিন হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পুলিশ। এই সময় তাদের ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরের তুরাগ থানার কামারপাড়া কাঁচা বাজারে নিষিদ্ধ পলি ব্যবহার বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নির্বাহী ম্যজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি দোকান থেকে ১২০ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও শাহ আলী থানাধীন শাহ আলী মার্কেটের সোহেল মিয়ার দোকান থেকে ৫০০ কেজি পলিথিন জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা ও একই মার্কেটের মোক্তার হোসেনের দোকান থেকে ২০০ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যান্যদের মধ্যে জিসানের দোকান থেকে ১৫০ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি বেশকিছু দোকানে অভিযান চালিয়ে মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী সর্ব ধরনের পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহার নিষিদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category