• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে অবৈধ ও মানহীন ধান বীজ বিক্রির অভিযোগে আরমান বীজ ভান্ডারকে জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪
মেহেরপুরে অবৈধ ও মানহীন ধান বীজ বিক্রির অভিযোগে আরমান বীজ ভান্ডারকে জরিমানা
মেহেরপুরে অবৈধ ও মানহীন ধান বীজ বিক্রির অভিযোগে আরমান বীজ ভান্ডারকে জরিমানা

এক ট্রাক বীজ জব্দ

মেহেরপুরে অবৈধ ও মানহীন ধান বীজ বিক্রির অভিযোগে আরমান বীজ ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় এক ট্রাক বীজ জব্দ করা হয়। কোন অনুমোদন না থাকায় ধ্বংশ করার নির্দেশ দেওয়া হয় ৭শ ৩০ প্যাকেট লাল স্বর্ণ জাতের বীজ।

শনিবার (২২ জুন) রাতে সদর উপজেলার রাজরনগর গ্রামে এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশের আকেটি দল। ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, রাজনরগর গ্রামের আরমান বীজ ভান্ডার থেকে ধানের বিভিন্ন জাতের বীজ বরিশালের বিক্রির জন্য ট্রাকযোগে নেওয়া হচ্ছে।

অভিযোগ রয়েছে এরমধ্যে কিছু বীজের কোন অনুমোদন নেয়, বেশিরভাগ বীজ মানহীন। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। জব্দ করা হয় এক ট্রাক বীজ। এদের মধ্যে অনুমোদনহীন লাল স্বর্ণ জাতের বীজ রয়েছে ১০ কেজি করে ৭৩০ বস্তা, এছাড়াও রয়েছে ব্রী ধান ৮৭, বি.আর ১০, বি.আর ১১ এর এক হাজার ৬শ বস্তা।

পরে খবর দেওয়া হয় জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামানিক। ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধভাবে ভারতীয় লাল স্বর্ণ জাতের বীজ উৎপাদনের দায়ে বীজ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় আরমান আলীকে।

নির্দেশ দেওয়া হয় ৭শ ৩০ বস্তা ভারতীয় লাল স্বর্ণ জাতের বীজ ধ্বংশ অথবা প্রাণি খাদ্য হিসেবে ব্যবহারের জন্য। এছাড়াও বাকি বীজগুলো ট্রাক সহ জব্দ দেখানো হয়। সেখান থেকে নমুণা সংগ্রহ করে পাঠানো হবে ঢাকার কেন্দ্রীয় বীজ পরিক্ষগারে। সেখানে ফলাফল মানসম্মত হলে আরমান বীজ ভান্ডারের মালিককে বীজ ফেরত দেওয়া হবে। আর ফলাফল মানসম্মত না হলে বাকি বীজগুলো প্রাণি খাদ্য ও ধ্বংস করার নির্দেশ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category