• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুজিবনগরে পিস্তল, গুলি ও মদসহ চোরাকারবারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
মুজিবনগরে পিস্তল, গুলি ও মদসহ চোরাকারবারী আটক
মুজিবনগরে পিস্তল, গুলি ও মদসহ চোরাকারবারী আটক

মেহেরপুরের মুজিবনগর নাজিরাকোনা সীমান্তের একটি বাড়িতে তল্লাশি করে একটি পিস্তল দুই রাউন্ড গুলি ও মদের বোতলসহ আশরাফুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আশরাফুল ইসলাম সোনাপুর গ্রামের হজরত আলীর ছেলে।

বৃহষ্পতিবার (২৭ জুন) দুপুরে ৬ বিজিবি’র একটি টীম এ অভিযান চালায়। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আশরাফুল ইসলামকে মুজিবনগর থানায় সোপার্দ করা হয়েছে।

বিজিবি বিজিবি নাজিরাকোনা ক্যাম্প ইনচার্জ জাকির হোসেন জানান, আশরাফুল ইসলাম মুজিবনগর সীমান্তের একজন চিহ্নিত চোরাকারবারি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে বিভিন্ন সময়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ বিভিন্ন দ্রব্য পাচার করতো। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি নাজিরাকোনা ক্যাম্পের একটি টীম তার নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় তার কাছে আগ্নেয়াস্ত্র, গুলি ও মদ পাওয়া গেলে তাকে আটক করা হয়। ধৃতকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দত্ত জানান, বিজিবির দায়ের করা মামলায় ওই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category