• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

গাংনীতে সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী নারী নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
গাংনীতে সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী নারী নিহত
গাংনীতে সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী নারী নিহত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যানের ধাক্কায় বুড়ি খাতুন (৫৫) নামের এক মানসিক প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) সকাল নয়টার দিকে রাস্তা পারা হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী গাংনী উপজেলা কাষ্টদহ গ্রামের মোতলেব হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, বুড়ি খাতুন মানসিক প্রতিবন্ধী। ঘটনার সময় সে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বামন্দী থেকে ছেড়ে আসা গাংনীতে আসা একটি স্যালোইঞ্জিন চালিত গরু বহনের কাজে ব্যবহৃত অবৈধ যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ওই অবৈধ যানটি আটক করতে সক্ষম হলেও পালিয়ে যায় চালক।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ও দুর্ঘটনার জন্য দায়ী যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওই যানের চালককে আটক করতে পুলিশ মাঠে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category