• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে বিএনপির লিফলেট বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
মেহেরপুরে বিএনপির লিফলেট বিতরণ
মেহেরপুরে বিএনপির লিফলেট বিতরণ

মেহেরপুর শহরের বড় বাজারে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে বাজারের বিভিন্ন দোকানে ও সাধারণ ক্রেতাদের মাঝে এক দফা দাবির আহবানে এ লিফলেট বিতরণ করে বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ, সহ-সভাপতি জাভেদ মাসুদ মিলটন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভোটের অধিকার বাস্তবায়ন এবং সরকারের পদত্যাগের দাবি রেখে লিফলেট বিতরণ করেন তারা। লিফলেটে বিভিন্ন দ্রব্যের মূল্য তালিকা দিয়ে দাম কমানোর দাবি করা হয়। বাজারের বিভিন্ন আড়ৎ পাইকার বিক্রেতা মাছ ও মাংস বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে এ লিফলেটগুলো বিতরণ করে বিএনপি নেতা কর্মীরা।

পরে বাইক বিক্রেতার পট্টিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। কর্মসূচিতে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি’র অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category