• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হাসান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে বিক্রয় অযোগ্য ও চিকিৎসকদের সৌজন্যে দেওয়া ঔষধ সংরক্ষণের অপরাধে সোহাগ মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী সোহাগকে ৩০ হাজার টাকা, বিরিয়ানিতে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের অপরাধে নান্না বিরানি হাউজের স্বত্বাধিকারী রাসেলকে ৪০ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় কার্নিভাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান, র‍্যাব-১২, জেলা পুলিশ ও গাংনী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ও ৪২ ধারায় তিন প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category