• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

মেহেরপুরের কুলবাড়িয়া থেকে নারীর মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
মরদেহ উদ্ধার
মেহেরপুরের কুলবাড়িয়া থেকে নারীর মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি লিচুবাগান থেকে সাহানারা খাতুন (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় তাঁর ছোট ছেলে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেই।

সাহানার খাতুন সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত রইদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সাহানারা খাতুনের স্বামি সাত বছর আগে মারা যান। এর পর থেকে তিনি তাঁর দুই সন্তান নিয়ে থাকতেন। ওই এলাকার তালপট্টি পাড়ার বাশেঁর ঝাড় পেরিয়ে সরু গলি দিয়ে কৃষকেরা তাদের মাঠে যাতায়াত করেন।

সকালে ওই পথ দিয়ে তাঁর ছোট ছেলে সজিব হোসেন তাদের কৃষিখেতে যাওয়ার পথে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে তিনি সদর থানা পুলিশকেও জানান। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেন।

বড় ছেলে রাজিব হোসেন ঢাকাতে একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। ছোট ছেলে সজিব হোসেন দিনমজুর। তাদের দেড় বিঘা কৃষি জমি রয়েছে।

সাহানারা খাতুনের ছোট ছেলে সজিব হোসেন বলেন, বেশ কয়েক বছর ধরে তাঁর ছোট চাচা লতিফের সঙ্গে তাঁর মায়ের গোপন কোন বিষয় নিয়ে বিবাদ চলছিলো।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। লাশটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category