• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল

মুজিবনগরে ৩ ছাগল চোরকে গণধোলাই

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
মুজিবনগরে ৩ ছাগল চোরকে গণধোলাই
মুজিবনগরে ৩ ছাগল চোরকে গণধোলাই

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালিতে ৩জন ছাগল চোরকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনগণ। মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে মোনাখালী গ্রামের উত্তর পাড়া খেলার মাঠে ২ জন ছাগল চোর এবং ১ জন রিক্সা চালককে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে মোনাখালী উত্তর পাড়ার সিতাব আলী এর ছেলে শান্ত শেখের ছাগল চুরি করে রিক্সা করে পালিয়ে যাওয়ার সময় মোনাখালি চকশ্যামনগর মাঠের মাঝে প্রধান সড়ক থেকে ছাগল সহ মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের জহরুলের ছেলে রিকশাচালক সাগর এবং মিয়ারুল ইসলামের ছেলে কবির একই বামনপাড়ার খোকন ফকিরের ছেলে রায়হানকে আটক করে স্থানীয়রা।

পরে তাদেরকে মোনাখালী উত্তরপাড়া খেলার মাঠে নিয়ে আসলে উত্তেজিত জনতা গণধোলাই দেয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা জন্য মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category