• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

বাঘায় ইয়ূথ পিস এ্যাম্বাসিডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীর বাঘায় ইয়ূথ পিস অ্যাম্বাসিডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার   সকাল ১১ টায় বিআরডিবি হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে এ সভা অনুষ্ঠিত হয়।
পিএফজির অ্যাম্বাসিডর ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অডিনেটর এস এম শফিকুর রহমান।
সভায় গঠনতন্ত্র ও প্রকল্প বিষয়ে আলোচনা এবং সমন্বয়ের দায়িত্বে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন পিএফজির অ্যাম্বাসিডর ও জাতীয় পার্টির সহ সভাপতি মোছাঃ রানু আক্তারী,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, পিএফজির কো-অর্ডিনেটর উত্তম কুমার পাল, পিএফজির অ্যাম্বাসিডর মোঃ আমিরুল ইসলাম।
আলোচনা শেষে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের ছাত্র-ছাত্রীদের নিয়ে ২০ সদস্য বিশিষ্ট ইয়ূথ পিস অ্যাম্বাসিডর গ্রুপ পূর্ণ গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category