• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

দৌলতপুর পদ্মা নদীর টর্নেডোতে পানি উঠে গেলো আকাশে

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
দৌলতপুর পদ্মা নদীর টর্নেডোতে পানি উঠে গেলো আকাশে
দৌলতপুর পদ্মা নদীর টর্নেডোতে পানি উঠে গেলো আকাশে

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি আকাশে ওঠার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে বিরল এ ঘটনা ঘটেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তারা। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলের দিকে হঠাৎ পদ্মা নদীর পানি আকাশে উঠে যায়। এতে আমরা ভয় পায়। এ সময় মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করা হয়। ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন অনেকে। ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category