• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঝিনাইদহে জেলা বিএনপি’র সংক্ষিপ্ত সমাবেশ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
ঝিনাইদহে জেলা বিএনপি'র সংক্ষিপ্ত সমাবেশ
ঝিনাইদহে জেলা বিএনপি'র সংক্ষিপ্ত সমাবেশ

ঝিনাইদহে প্রধানমন্ত্রীর পদত্যাগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগষ্ট) সকালে জেলা বিএনপি’র আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সে সময় জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম.এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা সরকারী-বেসরকারী অফিস, দোকানপাট, বাড়িঘর ভাংচুরসহ সকল সহিংসতা বন্ধে সকলের প্রতি আহবান জানান। সেই সাথে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ জানান। সমাবেশ শেষে স্থানীয় কন্ঠ শিল্পীরা বিভিন্ন দেশাত্ববোধক গান পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category