• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  গাংনীর বামুন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেহেরপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে দৃষ্টি প্রতিবন্ধীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হৃদয় ট্রেডার্সকে জরিমানা কাজীপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার গাংনীতে প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত মেহেরপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত পুলিশ উপস্থিততে বোমা সদৃশ বস্তু সরানোর কাজে স্থানীয় দুই ব্যক্তি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হৃদয় ট্রেডার্সকে জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হৃদয় ট্রেডার্সকে জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হৃদয় ট্রেডার্সকে জরিমানা

মেহেরপুরের সদর উপজেলায় তাঁতীপাড়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে হৃদয় ট্রেডার্সকে জরিমানা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ওবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্যসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স, হাওয়াই মিঠাই, হালুয়া) বাজারজাত ও বিক্রয় করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে হৃদয় ট্রেডার্সকে ৫০,০০০/- আরোপ ও আদায় করা হয় এবং আগামী ০৭ দিনের মধ্যে ত্রুটি সংশোধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার প্রদান-সংরক্ষণ করা, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, বাজারজাত করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয়-বিক্রয় করা হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযানে অংশগ্রহন করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category