মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী-নিশিপুর স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানটির সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বামুন্দী-নিশিপুর স্কুল ও কলেজের সভাপতি রাশিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাস, মটমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।