• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হৃদয় ট্রেডার্সকে জরিমানা কাজীপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার গাংনীতে প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত মেহেরপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত পুলিশ উপস্থিততে বোমা সদৃশ বস্তু সরানোর কাজে স্থানীয় দুই ব্যক্তি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে দশ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার

কাজীপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
কাজীপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
কাজীপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৯ নভেম্বর) ভোরে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মোল্লাপাড়া মাঠ নামক স্থান থেকে মাদকদ্রব্য উদ্ধার করে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মোল্লাপাড়া মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রেখেছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category