• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত মেহেরপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত পুলিশ উপস্থিততে বোমা সদৃশ বস্তু সরানোর কাজে স্থানীয় দুই ব্যক্তি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে দশ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার মেহেরপুরে মুদি ব্যবসায়ীর গেটে বোমা, চিরকুট ও কাফনের কাপড় ঝুলিয়ে হত্যার হুমকি প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন দেশ সেরা কাবাডি খেলোয়াড় মেহেরপুরের মীর সাফি

গাংনীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
গাংনীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
গাংনীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

“করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার(৮ নভেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম। বক্তব্য রাখেন  ডিজিটাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল হোসেন, চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সভাপতি আবুল কাশেম, গাংনী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়ন সম্ভব। সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। পাশাপাশি সমবায়ের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category