“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর মডেল মসজিদের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এনামুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।
সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।