• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  গাংনীর বামুন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেহেরপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে দৃষ্টি প্রতিবন্ধীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হৃদয় ট্রেডার্সকে জরিমানা কাজীপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার গাংনীতে প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত মেহেরপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত পুলিশ উপস্থিততে বোমা সদৃশ বস্তু সরানোর কাজে স্থানীয় দুই ব্যক্তি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মেহেরপুরে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মেহেরপুরে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
মেহেরপুরে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

উৎসবমুখর পরিবেশে মেহেরপুরে অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শহরের সরকারি শিশু পরিবারে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি পালন করা হয়।

এনপিবি নিউজের স্টাফ করেসপন্ডেন্ট আবু আক্তার করনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইকবাল হুসাইন ও সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান এবং সিনিয়র সাংবাদিক মজনুর রহমান আকাশ।

বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে এনপিবি নিউজ পাঠকের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও মানসম্মত সংবাদ পরিবেশনের পাশাপাশি সরকারি-বেসরকারি সব পর্যায়ের অনিয়ম ও দুর্নীতির খবর তুলে ধরতে হবে। প্রতিযোগিতামূলক গণমাধ্যমের ভিড়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে এনপিবি নিউজ আরও এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে মেহেরপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category