• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঝিনাইদহের সেরা করদাতা সম্মাননা পেলেন সদর পৌর মেয়র

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
ঝিনাইদহের সেরা করদাতা সম্মাননা পেলেন সদর পৌর মেয়র
ঝিনাইদহের সেরা করদাতা সম্মাননা পেলেন সদর পৌর মেয়র

ঝিনাইদহ জেলার সেরা করদাতা সম্মাননা পুরস্কার পেলেন সদর পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে কর অঞ্চল-খুলনার আয়োজনে কর অঞ্চল-খুলনার কর কমিশনার মোঃ সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মিহির রঞ্জন হালদার।

সে সময় উপস্থিত ছিলেন খুলনা বেঞ্জ কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য শফিকুল ইসলাম আকন্দ, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন, কর আপীল অঞ্চল খুলনার কর কমিশনার আ. স. ম. ওয়াহিদুজ্জামান,খুলনা এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মুহম্মদ জাকির হোসেন ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান।উল্লেখ্য,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এই স্বীকৃতি প্রদান করা হয়। জেলার সেরা করদাতার সম্মাননা পুরস্কার পাওয়ায় পৌরসভার মেয়র হিজলকে নানা শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category