• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে মেয়েকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত গাংনীর রেমিটেন্সযোদ্ধা রাজুর বাড়িতে শোকের মাতম মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সীমান্তে বিজিবির অভিযানে ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার পাট বীজ উৎপাদনের ভরা মৌসুমে বন্ধ ঝিনাইদহ পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল গাংনী বাস স্ট্যান্ড এলাকায় দুটি বিস্ফোরণ, অবিষ্ফোরিত ১ টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার শৈলকুপায় আধিপত্য ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ১০ দৌলতপুরে কবর থেকে পীর শামীমের লাশ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা কেপটাউনে ১৬তম বিশ্ব নিরাপত্তা সম্মেলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেন ফলজ ও বনজ চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্যোগে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষনা এবং শিক্ষার্থীদের বেশী বেশী বনজ ও ফলজ গাছ রোপনে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংক্ষিপ্ত আলোচনায় ড. তোজাম্মেল হোসেন বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন সারাদেশে বৃক্ষ রোপন করা। ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে অন্যদিকে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে। তিনি শিক্ষার্থীদের বেশী বেশী গাছ লাগানোর আহবান জানিয়ে বলেন, প্রত্যেকে যদি একটি করে গাছের চারা রোপন করি তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং আমাদের পুষ্টি চাহিদা পুরণ হবে পাশাপাশি বনজ বৃক্ষের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কাঠের সরবরাহ বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category