নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় মেহেরপুর কোর্ট রোড এলাকায় গণঅধিকার পরিষদ জেলা কার্যালয়ের পাশের ‘বাঙালিয়ানা রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
জেলা গণঅধিকার পরিষদের সমাজসেবা সম্পাদক মো. মিনারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাইফুল ইসলাম, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, গাংনী উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাজেদুর রহমান।
এসময় গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক, গণমাধ্যম সম্প্রচার সম্পাদক সজিব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা গণঅধিকার পরিষদের ৫ বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।