• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
একদিকে ত্যাগী বিএনপি, অন্যদিকে দুই দিনের বিএনপি: সাবেক এমপি মাসুদ অরুণ নির্বাচন অফিসারের খেয়াল খুশিতে গাংনীর নতুন ভোটারদের ভোগান্তি সার্ভিস বুক দোকানে না মঙ্গলগ্রহে যাবে শিক্ষকদের বিষয়-উপজেলা শিক্ষা অফিসার গাংনীতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু মেহেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স দুর্ঘটনায় নিহত ৩ জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মেয়াদোত্তীর্ণ দরপত্রে চলছে কাজলা নদীর মাটি বিক্রি মেহেরপুর হাসপাতালে পচা ডিম ও নিম্নমানের খাবার, ধরলেন বিএনপি নেতারা মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

একদিকে ত্যাগী বিএনপি, অন্যদিকে দুই দিনের বিএনপি: সাবেক এমপি মাসুদ অরুণ

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
একদিকে ত্যাগী বিএনপি, অন্যদিকে দুই দিনের বিএনপি: সাবেক এমপি মাসুদ অরুণ
একদিকে ত্যাগী বিএনপি, অন্যদিকে দুই দিনের বিএনপি: সাবেক এমপি মাসুদ অরুণ

সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুণ বলেছেন, রাজপথই আমরা একমাত্র ঠিকানা। অনেক ষড়যন্ত্র করে পরাজিত করেছেন, আমি কারো প্রতি অভিযোগ উত্থাপন করতে চায় না। একদিকে ত্যাগী বিএনপি, খেটে খাওয়া মানুষের বিএনপি অন্যদিকে হলো দুই দিনের বিএনপি। ঘরে বাইরে অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলায় ত্যাগী বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে মেহেরপুর শহরের কোর্ট মোড়ে দেশ বিরোধী ও সরকারকে ব্যার্থ করে দেওয়ার তৎপরতা রুখতে বিএনপির একাংশের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিন এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সবার আগে বাংলাদেশের নাম করে মেহেরপুরে সমস্ত সারের ডিলার বিক্রি করা হয়েছে। এজন্য আমি প্রশাসনকে দোষ দিই না। নেতার যদি ডিলার বিক্রি করে বাণিজ্য করে, বিএনপিকে বিক্রি করে খেতে পারে তাহলে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আর কি করার আছে।

তাই সকল ত্যাগী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। জনগনের শক্তি ছাড়া বিএনপিকে রক্ষা করা সম্ভব নয়। আমাদের পালানোর জায়গা নেয়, আমরা ভারতে, পাকিস্তানে যাবোনা এই মাটিতে থেকেই চুড়ান্ত লড়াইটা শেষ করতে চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনাসহ বিএনপির সাবেক নেতা-কর্মীরা।

পরে সেখান থেকে মাসুদ অরুণের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। কয়েক হাজারো নেতা-কর্মী সমাবেশ ও মিছিলে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category