• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স দুর্ঘটনায় নিহত ৩ জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মেয়াদোত্তীর্ণ দরপত্রে চলছে কাজলা নদীর মাটি বিক্রি মেহেরপুর হাসপাতালে পচা ডিম ও নিম্নমানের খাবার, ধরলেন বিএনপি নেতারা মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুজিবনগরে ইউপি নির্বাচন ঘিরে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত-৩ বল খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারালো যমজ শিশু চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ জামায়াতে ইসলামীর সড়ক খুঁড়ে কাজ বন্ধ, দুর্ভোগে ১০ গ্রামের হাজারো মানুষ মেহেরপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মতবিনিময়

এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স দুর্ঘটনায় নিহত ৩ জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়

বিবর্তন ডেস্ক:
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স দুর্ঘটনায় নিহত ৩ জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়
এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স দুর্ঘটনায় নিহত ৩ জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্সের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে পাশের পানিভর্তি খাদে পড়ে সুপারভাইজার মঞ্জু, হেলপার চঞ্চল ও যাত্রী সালাউদ্দীন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে দর্শনা ডিলাক্সের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাস্ট্যান্ডপাড়ার বাসিন্দা ও বাসটির সুপারভাইজার মো. রঞ্জু (৫৭), চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার বাসিন্দা মিলন কুমারের ছেলে বাসটির হেলপার নওমুসলিম আব্দুল্লাহ (২১) এবং কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে সালাউদ্দিন (২৪)।

জানাগেছে, যাত্রী সালাউদ্দিন ঢাকার খিলগাঁও এলাকায় ওয়ালটনে চাকরি করতেন। গতকাল কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে দর্শনা ডিলাক্স ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। শিবনগরের সালাউদ্দিনের মরদেহ নিয়ে আসতে রওনা দিয়েছেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি সড়কের রেলিং ভেঙ্গে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানি ভর্তি খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার করা ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এছাড়া ৫ জনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ১৬ জন হলেন-হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category