• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে চোরাচালান ও সড়ক শৃংখলা ফেরাতে কঠোর হচ্ছে যৌথ বাহিনী

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে চোরাচালান ও সড়ক শৃংখলা ফেরাতে কঠোর হচ্ছে যৌথ বাহিনী
মেহেরপুরে চোরাচালান ও সড়ক শৃংখলা ফেরাতে কঠোর হচ্ছে যৌথ বাহিনী

সীমান্তবর্তী মেহেরপুর জেলায় চোরাচালান নিয়ন্ত্রণ এবং সড়কে শৃংখলা বজায় রাখতে কঠোর হচ্ছে যৌথবহিনী। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড়ে যৌথবাহিনীর বিশেষ অভিযানে কঠোরতার কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার।

অভিযান সুত্রে জানা গেছে, চোরাচালান নিয়ন্ত্রণে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় ৯ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে বলে জানালেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী, পুলিশসহ ও যৌথবাহিনীর অন্যান্য দপ্তরের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, মুজিবনগর সীমান্তবর্তী উপজেলা তাই চোরাচালান নিয়ন্ত্রণ এবং সড়কে শৃংখলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category