• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা

১০ জন নিহত ইকুয়েডরে কারাগারে দাঙ্গায়

বিবর্তন ডেস্ক
Update : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
১০ জন নিহত ইকুয়েডরে কারাগারে দাঙ্গায়
১০ জন নিহত ইকুয়েডরে কারাগারে দাঙ্গায়

ইকুয়েডরে শুক্রবার কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। সহিংসতাপূর্ণ এ দেশে গত বছর এমন ঘটনায় প্রায় ৪০০ আসামি নিহত হয়। কারাগার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
কারাগারে ছড়িয়ে পড়া এর আগের দাঙ্গার ঘটনার পরিকল্পনাকারী সন্দেহভাজন দুই আসামিকে কঠোর নিরাপত্তা বেষ্টিত অন্য কারাগারে নেয়া হচ্ছে, সরকার এমন কথা জানানোর পরপরই রাজধানী কুইটোর উত্তরে অবস্থিত আল ইনকা কারাগারে সহিংসতা বেঁধে যায়।

পুলিশ কমান্ডার ভিক্টর হেরারা সাংবাদিকদের বলেন, প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করায় কারাগারটি বর্তমানে নিরাপদ রয়েছে। এদিকে ফরেনসিক বিভাগের কর্মীরা নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেছে।

তিনি আরো বলেন, শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হয়েছে।

প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দুই আসামিকে অন্য কারাগারে নেয়াকে কেন্দ্র করে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। দুই আসামির একজন হলো লস লবোস অপরাধী চক্রের নেতা জনাথন বার্মুদেজ। সে আল ইনকা কারাগারে ছড়িয়ে পড়া আগের দাঙ্গার সাথে জড়িত ছিল।

অপর এক টুইটে প্রেসিডেন্ট কারাগার প্রাঙ্গন ও করিডোরে দুই আসামির হাত বাধা ও মাথা নিচু করে থাকা ছবি পোস্ট করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category