• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় ইউপি সচিব গ্রেফতার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় ইউপি সচিব গ্রেফতার
স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় ইউপি সচিব গ্রেফতার

কুষ্টিয়ার খোকসায় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গোপগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব জাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) আমবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহিদ হাসান আমবাড়িয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

জানাগেছে, স্ত্রী মোছা: ঝুমুর খাতুন তার স্বামী জাহিদ হাসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে খোকসা থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা খোকসা থানা পুলিশের এসআই মো: রাজু। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ইউপি সচিব জাহিদ হাসানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। জাহিদ গোপগ্রাম ইউনিয়নের পরিষদের সচিব পদে কর্মরত আছেন।

এই মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে জাহিদ হাসান তার স্ত্রী ঝুমুর খাতুনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বামীর পরকীয়ার বিষয়ে কথা বললে দুই সন্তানের জননী ঝুমুরকে মারধর করেন জাহিদ। এক পর্যায়ে ঝুমুর জ্ঞান হারালে তাকে সন্তানসহ ঘরে আটকে রেখে চলে যান। কয়েক ঘণ্টা পর জ্ঞান ফিরলে পরিবারের লোকদের তিনি ফোনে ঘটনা জানান। তারা এসে ঝুমুরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করান। পরে ঝুমুর খাতুন বাদী হয়ে খোকসা থানায় মামলা একটা দায়ের করেন। মামলার পর জাহিদ হাসনকে গ্রেফতার করা হয়। অভিযোগে তিনি আরও বলা হয়, তাদের ৮ ও ৫ বছর বয়সি দুটি কন্যা শিশুর ওপর নির্যাতন করেন জাহিদ হাসান। দুই মেয়ে ও তার নিজের নিরাপত্তার অভাবের কথা বলা হয় এজাহারে।

ভুক্তভোগী ঝুমুরে ভাই আবু তাহের বলেন, দশ বছর আগে পারিবারিকভাবে জাহিদ হাসানের সঙ্গে আমার বোন ঝুমুরের বিয়ে হয়। বিয়ের পর থেকে ঝুমুরের ওপর জাহিদ হাসান অমানবিক নির্যাতন করে আসছে। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে বিচার সালিশ করা হয়েছে। কয়েক দফায় নগদ টাকাসহ টেলিভিশন ফ্রিজ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চাকরির সুবাদে জাহিদ অন্য নারীর আসক্ত। পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ার বিষয়ে প্রতিবাদ করায় ঝুমুরের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। ঝুমুর অসুস্থ থাকায় কারো সঙ্গে কথা বলতে পারছেন না।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজু জানান, মামলার রেকর্ডের কয়েক ঘণ্টার মধ্যে একমাত্র আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category