• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু
মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুর শহরের লর্ড মার্কেট সংলগ্ন মানিক টাওয়ারের সামনে নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রোকেয়া খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন শহরের নতুনপাড়া এলাকার আবু মণ্ডলের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোকেয়া খাতুন কসাইখানা থেকে গরু ও ছাগলের ভুঁড়ি কিনে তা পরিষ্কার করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি ভুঁড়ি আনতে কসাইখানায় যান। সেখান থেকে গরুর মাংস বহনকারী একটি নছিমনে করে বাড়ি ফেরার পথে মানিক টাওয়ারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে রোকেয়া খাতুন নছিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি তার গায়ের ওপর উল্টে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category