• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ৩১ হাজার ৪৩০ জনকে দেয়া হবে এইচপিভি টিকা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
মেহেরপুরে ৩১ হাজার ৪৩০ জনকে দেয়া হবে এইচপিভি টিকা
মেহেরপুরে ৩১ হাজার ৪৩০ জনকে দেয়া হবে এইচপিভি টিকা

দেশে প্রতি ১ লাখ নারীর মধ্যে ১৬ জন ক্যান্সার আক্রান্তে মারা যায়। এরমধ্যে জরায়ুর মুখের ক্যান্সার জনিত মৃত্যুর ঘটনা বেশি। তবে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই সারা দেশের মতো মেহেরপুর জেলাতেও ২৪ অক্টোবর কিশোরীদের এইচপিভি টিকাদান শুরু হচ্ছে।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরের মোট ৩১ হাজার ৪৩০ জনকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকা পেতে দ্রুত রেজিস্ট্রেশন করতে হবে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এইচপিভি টিকার প্রয়োজনীয়তা ও ক্যান্সার প্রতিরোধের নানা বিষয় তুলে ধরেন মেহেরপুর সিভিল সার্জন ডা: মহী উদ্দিন আহমেদ।

প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন ডাক্তার ইনজামামুল হক এবং ডা: আশিকুর রহমান। উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category