• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার
গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের পশ্চিম ধর্মদহ মাঠে অভিযান চালিয়ে ১৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের ট্যাবলেট উদ্ধার করেছে ৪৭ বিজিবি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৪৭ বিজিবি সূত্রে জানা গেছে, কাজিপুর বিওপির একটি চৌকস টহল দল পশ্চিম ধর্মদহ মাঠে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ বোতল মদ, ২ হাজার ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। পরে উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধূরী জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক কাজিপুর বিওপির সদস্যরা মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category