• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা

ভারতে বাসে আগুন লেগে ১১ মৃত্যু, আহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক
Update : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
ভারতে বাসে আগুন
ভারতে বাসে আগুন লেগে ১১ মৃত্যু, আহত ৩৮

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহরে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ১১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।

শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে নাসিকের আওরঙ্গাবাদ সড়কে বাসটি একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর সেটিতে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নাসিকের ডেপুটি পুলিশ কমিশনার আমোল টামবে বলেন, “মৃতদের অধিকাংশই বাসটির যাত্রী। বাসটি একটি স্লিপার কোচ। চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।”

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনার কয়েকটি ভিডিওতে পুরো বাসটিতে আগুন জ্বলতে ও দমকল কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

মহারাষ্ট্র রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category