• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

ভারতের ভাদোহিতে পূজা মণ্ডপে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত ৬৬

বিবর্তন ডেস্ক
Update : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
ভারতের ভাদোহিতে পূজা মণ্ডপে অগ্নিকাণ্ডে নিহত
ভারতের ভাদোহিতে পূজা মণ্ডপে অগ্নিকাণ্ড

ভারতের উত্তর প্রদেশে দুর্গাপূজার একটি মণ্ডপে বড় ধরনের অগ্নিকাণ্ডে তিন শিশুসহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ৬৬ জন।

 

রোববার (২ অক্টোবর) রাতে রাজ্যটি ভাদোহি শহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তমীর দিন আরতি দেওয়ার সময় রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মণ্ডপের প্যান্ডেলের ভেতরে প্রায় দেড়শ মানুষ ছিল বলে পুলিশ জানিয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তারা।

 

একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয় বলে জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাথিকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

 

রাথি বলেন, প্যান্ডেলটির একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে বৈদ্যুতিক তারের কয়েক জায়গায় আগুন ধরে যায়, কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো মণ্ডপজুড়ে ছড়িয়ে পড়ে। রাতের এ ঘটনায় ৪৫ বছর বয়সি এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। পরে আজ সোমবার (৩ অক্টোবর) সকালে হাসপাতালে আরও দুটি শিশু ও আরেক নারীর মৃত্যু হয়।’

 

এ ঘটনায় একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার অনিল কুমার জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category