• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা

পদ্মা সেতুতে ২০ এপ্রিল থেকে চলবে মোটরসাইকেল

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
পদ্মা সেতুতে ২০ এপ্রিল থেকে চলবে মোটরসাইকেল
পদ্মা সেতুতে ২০ এপ্রিল থেকে চলবে মোটরসাইকেল

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে আগামী ২০ এপ্রিল থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) একনেকের সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে। পদ্মা সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে চলবে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেয়া হয়েছে। কোনভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল দিতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য: গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category