• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মোটরসাইকেল কিনে না দেওয়ায় মুজিবনগরে এক কিশোরের আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১০ মে, ২০২৪
মোটরসাইকেল কিনে না দেওয়ায় মুজিবনগরে এক কিশোরের আত্মহত্যা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় মুজিবনগরে এক কিশোরের আত্মহত্যা

মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা মার ওপর অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে সোহান (১৬) নামের এক কিশোর।

শুক্রবার (১০ মে) সকালে নিজ বাড়িতে সিলিং ফ‍্যানের সাথে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। সোহান উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর গ্রামের বাজার পাড়ার মফিজুর রহমানের ছেলে।

দারিয়াপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য শাহজাহান জানান, সোহান এবার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দিয়েছে। সে মা-বাবার কাছে একটি মোটরসাইকেল কেনার জন্য দাবি করে।

পরিবার থেকে মোটরসাইকেল দিতে প্রথমত রাজি হয়নি পরে তার জোরাজুরিতে তাকে মোটরসাইকেল কিনে দিতে রাজি হয়। ঘটনার সে দিন দাবি করে আজকে তাকে মোটরসাইকেল কিনে দিতে হবে। এই নিয়ে সকালে সোহানের বাবা-মা তাকে বকাঝকা করে এমনকি তার মা তাকে একটি থাপ্পড় দেয়।

এই অভিমানে সোহান সবার অগোচরে ঘরের ফ্যানের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কুমার দত্ত ঘটনা সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category