• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩১৮, নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
Update : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩১৮, নিখোঁজ অনেকে
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩১৮, নিখোঁজ অনেকে

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৮ জনে। সোমবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে নিহতের এই সংখ্যা তুলে ধরেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নিহতদের মধ্যে তুরস্কে ১ হাজার ৪৯৮ জন, সিরিয়ায় ৮২০ জন। অনেকে এখনও নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তুরস্কের দক্ষিণাঞ্চলে। এই ভূমিকম্পে সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে। সিরীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা ৪৩০ জন। বেশিরভাগ নিহত হয়েছেন আলেপ্পো, হামা, লাটাকিয়া ও তারতুস অঞ্চলে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় সক্রিয় বেসরকারি উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেটস জানিয়েছে, সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে নিহতের সংখ্যা ৩৯০ জন। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা অন্তত ১ হাজার ৪৯৮জন। ভূমিকম্পে আহত হয়েছেন আরও সাত সহ্রসাধিক।

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কয়েক মিনিট পর আবারও একাধিক আফটার শক হয়। উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটারে। প্রথম কম্পনের ১২ ঘণ্টার মধ্যে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দ্বিতীয় আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল খারমানমারাসের শহরের কাছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্প দামেস্কতেও অনুভূত হয়েছে। যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৫ মাত্রার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category