• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

টিউবওয়েল চাপলেই মিলছে মদ!

বিবর্তন ডেস্ক
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
টিউবওয়েল চাপলেই মিলছে মদ!
টিউবওয়েল চাপলেই মিলছে মদ!

টিউবওয়েল থেকে তেল কিংবা গ্যাস বেরিয়ে আসার ঘটনা নতুন নয়, তবে এবার ঘটলো অন্যরকম এক ঘটনা । গ্রামের টিউবওয়েলগুলোতে চাপলে বেরিয়ে আসছে মদ। বৈধ মদ ব্যবসার তদন্তে নেমে এরকমই টিউবওয়েলের সন্ধান পেয়েছে পুলিশ। ভারতের মধ্য প্রদেশের গুনা এলাকায় এসব টিউবওয়েলের সন্ধান মিলেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, মাটি থেকে প্রায় সাত ফুট গভীরে বড় বড় পাত্রে বেআইনিভাবে মদ লুকিয়ে রাখা হয়েছিল। আর তার ওপরে বসানো হয়েছিল টিউবওয়েল। সেটি চাপলেই পানির মতো মদ বেরিয়ে আসতো।

পুলিশ জানায়, ঐ অঞ্চলে অবৈধ মদের ব্যবসার খবর তাদের কাছে ছিল। তারই খোঁজে তল্লাশি চালাতেই টিউবওয়েলের সন্ধান মেলে। তা দেখে সন্দেহ হয় পুলিশের। পরে টিউবওয়েল চাপতেই অবাক সবাই। কারণ, এর মুখ দিয়ে পানির বদলে বেরিয়ে আসছে মদ। অবশ্য পুলিশ প্রথমে টিউবওয়েল থেকে পচা পানি বের হচ্ছে বলে ভেবেছিল। কিন্তু কিছুক্ষণ চাপার পরে মদ বের হওয়ার বিষয়টি নিশ্চিত হয় তারা। জানা গেছে, টিউবওয়েল চেপে মদ বের করে তা পলিথিনের প্যাকেট অথবা বোতলে ভরে বিক্রি করা হতো। বাজেয়াপ্ত সব মদ নষ্ট করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত আটজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে কাউকে এখনো আটক করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category