• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা

জি-২০ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
বহিষ্কারের দাবি
জি-২০ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি তুলেছে ইউক্রেন

শিল্পোন্নত ২০ দেশের জোট ‘জি-২০’ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি তুলেছে ইউক্রেন। টুইটারে দেওয়া পোস্টে এমন দাবি তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। কিয়েভসহ বিভিন্ন শহরে নতুন করে রাশিয়ার ড্রোন হামলা শুরুর পর এমন দাবি তুলেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জি-২০ জোটের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো থেকেও রাশিয়াকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেন মাইখাইলো পোডোলিয়াক।

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। রবিবার রাতেও বন্দরনগরী মাইকোলাইভে একটি সূর্যমুখী তেলের টার্মিনালে ড্রোন হামলা চালানো হয়। শহরের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ জানিয়েছেন, গভীর রাতে একটি টার্মিনালে থাকা সূর্যমুখী তেলের ট্যাংকে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। মোট তিনটি ড্রোন এই হামলায় অংশ নিয়েছে। এ সময়ে সূর্যমুখী তেলের ট্যাংকগুলোতে আগুন ধরে যায়।

আঞ্চলিক জরুরি পরিষেবা কর্তৃপক্ষের প্রকাশিত ছবিতে বিশাল ট্যাংক থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়।

সোমবার ইরানের তৈরি কামিকাজে ড্রোন নিয়ে কিয়েভেও সিরিজ হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় সময় সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত অন্তত চার দফায় এই হামলা চালানো হয়। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category